শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় দুইশ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২০৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে রবিবার দুইশ’ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২২ সালে এস. এস. সি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দু’শ শিক্ষার্থীর প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকাসহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। মেধাবৃত্তি প্রদান উপ-কমিটি-২০২৩ এর আহবায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সমিতির সহ-সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ ভূঞা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit