শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

এমবাপ্পে হ্যাটট্রিক করেও খুশি করতে পারেননি এনরিকেকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানের ম্যাচে অগাস্তা ডিলন টু স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ও রেঁস। প্রায় ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখছেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে শনিবার পিএসজিকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। হ্যাটট্রিক করার পরও এমবাপ্পের ওপর অসন্তুষ্ট পিএসজি কোচ।

এ ম্যাচে রেঁসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। তিনটি গোলই করেছেন এমবাপ্পে। এই ফরাসি তারকা ফরোয়ার্ড ৩, ৫৯ ও ৮২ মিনিটে গোল তিনটি করেন। ১২ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। তাতে অবদান রয়েছে নিস-মঁপেলিয়ার ম্যাচের। গোলশূন্য ড্র হওয়ায় ১২ ম্যাচ খেলা নিসের পয়েন্ট এখন ২৬।

২০২২-২৩ মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। পিএসজিও জিতেছিল শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ মিলে ১৫ ম্যাচে করেন ১৫ গোল, যার মধ্যে লিগ ওয়ানেই করেছেন ১৩ গোল।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit