আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী সাহিত্য একাডেমি’র শিক্ষার্থী শাখার জেলা আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে নীলফামারী সাহিত্য একাডেমি’র সভাপতি কবি সেলিনা সাথী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক শান্তিপদ রায়ে’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রকাশনা বিষয়ক সম্পাদক সুজা মৃধা, মহিলা বিষয়ক সম্পাদক মাসুদা আক্তার মিনি, সহকারী প্রচার সম্পাদক সুবাস ঋষি লিংকন, রাশেদুজ্জামান জিহাদ প্রমূখ রাখেন।

আলোচনা শেষে শিক্ষার্থী শাখার জেলা কমিটির মোস্তারি জাহান বর্ষাকে আহবায়ক এবং রাশেদুজামান জিহাদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে কবিতা পাঠের আসর কাব্য বিকেল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৩৬