শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ভবিষ্যৎ উজ্জ্বল আফগানদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : একদিনের ক্রিকেটের তিন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়ে এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে আফগানিস্তান। দারুণ সম্ভাবনা জাগিয়েও গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসের কারণে হারানো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।

পরশু দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শেষ করেছে তারা। চার জয়ে আট পয়েন্ট নিয়ে আফগানদের অবস্থান টেবিলের ছয় নম্বরে। কাঙ্ক্ষিত সেমিফাইনাল খেলতে না পারলেও আফগানদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন দলটির কোচ জনাথন ট্রট। 

শুক্রবার দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে ট্রট বলেন, ‘আমি খেলোয়াড়দের নিয়ে আশাবাদী। এই টুর্নামেন্টের আগে বলেছিলাম, আমাদের কয়েকটি ম্যাচ জিততে হবে, যাতে ভালো করার বিশ্বাস তৈরি হয়। আমরা ম্যাচ জিতেছি এবং জয়ের উপায়ও খুজে পেয়েছি। সাধারণত আপনি বলবেন, আমাদের শক্তির জায়গা হলো বোলিং।

তবে রান তাড়ায়ও আমরা দারুণ করেছি। দেখিয়েছি যে, ম্যাচ জিততে আমরা শুধুমাত্র একটা দিকের ওপর নির্ভরশীল নই। তাদের (আফগানদের) ভবিষ্যৎ উজ্জ্বল। কোচ ও ব্যবস্থাপক হিসাবে আমাদের কাজ হলো তাদের পরিচর্যা করা এবং তারা যেন সঠিক নির্দেশনা পায় সেটা নিশ্চিত করা।’

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit