শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

সাকিবের বদলি এনামুল কেবল পানিই টানলেন!

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : আশায় গুড়ে বালি হয়তো একেই বলে। খুব তোড়জোর করেই এনামুল বিজয়কে দলে ডাকা হয়েছিল। বাংলাদেশ থেকে বিমানে উড়ে বিদেশ যাওয়ার আগে এনামুলও শুনিয়ে গিয়েছিলেন আশার কথা। তবে সব ফানুসের মতো চুপসে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের মূল একাদশ ঘোষণার পর। দেখা গেল এতো ঘটা করে যাকে দেশ থেকে উড়িয়ে নেওয়া হল, তাও আবার অধিনায়ক এবং দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের বদলি হিসেবে; তাকেই কিনা মূল দলেই রাখা হলো না!

বিসিবির এমন কাণ্ডে ফের সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, খরচের বেলায় সিদ্ধহস্ত বিসিবি কিন্তু পরিকল্পনার বেলায় হযবরল। কারণ সাকিব ছাড়াও দলে ১৪ জন ছিলেন, অনায়াসে তাদের দিয়েই শেষ ম্যাচটা পার করে দেওয়া যেতো। আর যদি বিজয় খুব জরুরিই হন, তবে কেনো তাকে মাঠে নামানো হলো না সেই প্রশ্নও তুলছেন অনেকে। অনেকেই বলছেন, এমন তোড়জোর করে একজন ক্রিকেটারকে টেনে নিয়ে যাওয়া হলো কেবল নেট প্রাকটিস আর পানি টানার জন্য!

২০১৫ বিশ্বকাপে দলের তৃতীয় ম্যাচে ফিল্ডিংয়ে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন এনামুল। এরপর ২০১৯ বিশ্বকাপে আর সুযোগ পাননি। এবারও স্কোয়াডে ছিলেন না। আর কখনও বিশ্বকাপ খেলতে পারবেন কি না, সেই সংশয় ছিল। কিন্তু অনেকটা আচমকাই সুযোগ হয়েছিল। তবে ক্যারিয়ারে বিশ্বকাপ যোগ হলেও এনামুলের অর্জন কেবল ভারত ভ্রমণ আর পানির বোতল মাঠে পৌঁছে দেয়া!

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit