শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ভারত বিশ্বকাপে প্রথম বার তিনশ করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (১১ নভেম্বর) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোনো রানই তুলতে পারেনি বাংলাদেশ। মেডেন ওভার আদায় করে নেন জস হ্যাজেলউড। দ্বিতীয় ওভারে তানজিদ তামিম ও লিটন কুমার তুলেন ১০ রান। পাওয়ার প্লে শেষে টাইগারদের সংগ্রহটা দাঁড়ায় ৬২।

পাওয়ার প্লে শেষে আগ্রসী ব্যাটিং শুরু করেন তামিম। মার্শের ওভারে টানা ২টি চার মারেন তিনি। ওই ওভারে আসে ১৩ রান। ৩৩ বলে তামিম তুলে নেন ৩৬ রান। পরের ওভারেই শন অ্যাবোটের বলে সহজ ক্যাচ তুলে দেন তিনি। দৌড়ে গিয়ে তামিমের ক্যাচ নিজেই ধরেন অ্যাবোট। তামিমের মতো লিটনও থামেন ৩৬ রানে। এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে এগোতে থাকে বাংলাদেশের রানের চাকা।

২৫ ওভার পূর্ণ হওয়ার আগেই দেড়শ তুলে নেয় টাইগাররা। এরপর ভুল কলে ডাবল নিতে গিয়ে রানআউট হন শান্ত। ৬৪ রানে ভাঙে তাদের জুটি। শন অ্যাবোটের করা বলকে শর্টের দিকে ঠেলে এক রান নেন শান্ত। এক রান পূর্ণ করে ডাবল নেয়ার জন্য দৌড়ান দুই টাইগার ব্যাটার। ফিফটির আক্ষেপ নিয়ে স্ট্রাইকপ্রান্তেই রানআউট হন বাংলাদেশ ক্যাপ্টেন। ৫৭ বলে ৪৫ রান করেন তিনি।
এরপর হৃদয়কে সঙ্গ দিয়ে ২৮ বলে ৩২ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে রানআউট করেন লাবুশেন। ২৪ বলে মুশফিকুর রহিম করেন ২১ রান। সেঞ্চুরির দিকে দৌড়াচ্ছিলেন হৃদয়। তবে মার্কাস স্টোইনিসের বলে বাউন্ডারি মারতে গিয়ে লাবুশেনের হাতে ধরা পড়েন তিনি। ৭৯ বলে ৭৪ রান করতে ৫টি চার ও ২টি ছয় হাঁকান হৃদয়। শেষদিকে মেহেদী হাসান মিরাজ ২০ বলে ২৯, নাসুম আহমেদ ৭ ও শেখ মেহেদী ২ রান করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit