শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ভক্তের ডাকে সাড়া দেয়নি ভগবান, মন্দিরে বোমা হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দেবতার কাছে প্রার্থনা জানানোর জন্য অনেকেই মন্দিরে যান। ভক্তিভরে প্রণাম করেন ঠাকুরকে। কিন্তু দেবতা সাড়া দিলেন কিনা সেটি কিছুতেই বুঝতে পারছিলেন না এক ভক্ত। ভারতের চেন্নাইয়ের বাসিন্দা ওই ব্যক্তিও মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন। কিন্তু ভগবান তার ডাকে সাড়া দিচ্ছেন না বলে তার মনে হয়েছিল। এর পর তিনি মন্দির লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়েন বলে অভিযোগ। 

এর পর পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। তার নাম জে মুরলী কৃষ্ণন। বয়স ৩৯ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। সেই মদের নেশায় চূড় হয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুলিশ ওই যুবককে জেরা করেছে। সে পুলিশকে জানিয়েছে, বারবার ভগবানের কাছে প্রার্থনা করেছি। কিন্তু কিছুতেই আমার ডাকে সাড়া দিচ্ছেন না ঠাকুর। এর পরই বোমা মেরেছি। পুলিশ এ ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আর কেউ জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ঠিক কী হয়েছিল ঘটনাটি? 

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি স্থানীয়, এলাকাতেই থাকেন। মাঝেমধ্যেই তিনি মন্দিরে যান। সেদিনও তিনি মন্দিরে গিয়েছিলেন। এর পর  ঠাকুরের কাছে প্রার্থনা করে। কিন্তু তার মনে হয়েছিল ঠাকুর তার ডাকে সাড়া দিচ্ছে না। এর পরই সে মন্দির লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে। তবে পুলিশ এ ঘটনায় হস্তক্ষেপ করেছে। তাকে গ্রেফতার করা হয়। মনে করা হচ্ছে, মদের নেশায় সে এই কাণ্ড ঘটিয়েছে। তবে বোমা ছুডলেও হতাহত বা মন্দিরের কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়নি।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit