শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

‘মৃত’ কিশোর আদালতে এসে বলল, ‘এই দেখুন আমি বেঁচে আছি’

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক কিশোরকে খুনের মামলা কেন্দ্র করে একেবারে জোর নাটক হয়ে গেল ভারতের সুপ্রিমকোর্টে। দেশটির পিলভিটের বাসিন্দা ১১ বছরের এক কিশোর একেবারে আদালতে এসে জানিয়ে দিল সে বেঁচে আছে। তাকে খুনের যে মামলা করা হয়েছে তা পুরো মিথ্য়া। এর পরই শোরগোল পড়ে যায় আদালতে।

কিন্তু ঘটনাটি ঠিক কী হয়েছিল? হিন্দুস্তান টাইমস বলছে— একাধিক প্রতিবেদন অনুসারে জানা গেছে, ওই কিশোর তার মামার বাড়ির দাদুর সঙ্গে থাকত। সেই ২০১৩ সাল থেকে সে মামার বাড়িতে থাকে। এদিকে তার মাকে মারধর করার অভিযোগ উঠেছিল কিশোরের বাবার বিরুদ্ধে। কারণ সে আরও যৌতুক চাইত। কিন্তু গরিব কৃষক পরিবার ওই পরিমাণ যৌতুক দিতে চাইত না। এদিকে মারধর সহ্য় করতে না পেরে ২০১৩ সালে মারা যান ওই মহিলা। এর পর মহিলার বাবা জামাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করেন।

এদিকে ওই অভিযুক্ত ব্যক্তি আবার ছেলের অধিকার দাবি করে মামলা করেন। আদালতে মামলা চলতে থাকে। এরপর ওই জামাই তার শ্বশুর ও অন্যদের বিরুদ্ধে তার ছেলেকে খুনের অভিযোগ তুলে মামলা করেন। কিন্তু ওই কিশোর একেবারে ভরা আদালতে এসে জানিয়ে দিল সে বেঁচে আছে। তাকে নিয়ে মিথ্য়া মামলা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit