শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

আইসল্যান্ডে ৮০০ বার ভূমিকম্প অনুভূত, জরুরি অবস্থা জারি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক শক্তিশালী ভূমিকম্প অনূভূত হয়েছে আইসল্যান্ডে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে উপদ্বীপটিতে প্রায় ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আইসল্যান্ডে।

শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেকজেনেস উপদ্বীপে ক্রমাগত এই ভূকম্পন অনুভূত হয়। ধারণা করা হচ্ছে, এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস হতে পারে।

আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও) জানিয়েছে, ‘কয়েক দিনের মধ্যে’ এই অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে গ্রিন্ডাভিকের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে আইসল্যান্ডের রাজধানী রাজধানী রেইকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং দেশটির দক্ষিণ উপকূলের বেশিরভাগ অংশে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

এর আগে, গত অক্টোবরের শেষ থেকে ওই অঞ্চলে প্রায় ২৪ হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়। এমনটাই জানিয়েছে আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও)।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit