শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ইসরাইলকে সমর্থন, নিজ দলেই সমালোচনার মুখে বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (১০ নভেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্সের একটি জরিপে দেখা গেছে, ৫০ শতাংশ ডেমোক্র্যাট বাইডেনকে সমর্থন করলেও ৪৬ শতাংশ তার নেয়া সিদ্ধান্তগুলোয় অনাস্থা জানিয়েছেন।

গাজায় ইসরাইল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে ডেমোক্র্যাটদের নীতিনির্ধারণী পর্যায়েও দেখা দিয়েছে গভীর বিভাজন। ৫০০ জনেরও বেশি বাইডেন সমর্থক প্রচার কর্মী গাজার পক্ষে কথা বলছেন। অনেকেই মনে করেছেন, বিষয়টি বাইডেনের পুনঃনির্বাচনের যাত্রাকে জটিল করে তুলবে। চলমান হামাস-ইসরাইল সংঘাতে তেল আবিবকে সমর্থন দেয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনকে অভ্যন্তরীণ এবং বৈদেশিক চাপের সম্মুখীন হতে হচ্ছে। এমনকি বাইডেনকে গোপনে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন কূটনীতিবিদরাও।
 
কায়রোর মার্কিন দূতাবাস থেকে দেয়া মিশরীয় সংবাদপত্রের মন্তব্যে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেনের নিষ্ঠুরতা এবং ফিলিস্তিনিদের প্রতি অবজ্ঞা পূর্ববর্তী সব মার্কিন প্রেসিডেন্টকে ছাড়িয়ে গেছে। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের চলমান হামলা নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের মধ্যেও দেখা দিয়েছে মতপার্থক্য। পররাষ্ট্র দফতরের মুখপাত্রের বক্তব্য থেকেই তা নিশ্চিত হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের ইসরাইলপ্রীতি বহু পুরোনো। এ সম্পর্কের নজির হিসেবে প্রায় ৭৫ বছর ধরে ওয়াশিংটন ইসরাইলকে বড় আকারের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিকসহ সব ধরনের সমর্থন দিয়ে আসছে। ইসরাইলকে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের কারণে আরব বিশ্বের সমর্থন হারাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এ কারণেই বাইডেন প্রশাসনকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন কূটনীকিতরা।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit