স্পোর্টস ডেস্ক : শনিবার (১১ নভেম্বর) পুনেতে তাসকিনের বলে সরাসরি বোল্ড হয়েছেন হেড। ১১ বলে ১০ রান করেন অজি ওপেনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট ১২ রান নিয়ে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ২ রান নিয়ে অপরাজিত রয়েছেন ডেভিড ওয়ার্নার। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন মিচেল মার্শ।
এর আগে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহটা দাঁড়ায় ৬২। পাওয়ার প্লে শেষে আগ্রসী ব্যাটিং শুরু করেন তামিম। মার্শের ওভারে টানা ২টি চার মারেন তিনি। ওই ওভারে আসে ১৩ রান। ৩৩ বলে তামিম তুলে নেন ৩৬ রান। পরের ওভারেই শন অ্যাবোটের বলে সহজ ক্যাচ তুলে দেন তিনি। দৌড়ে গিয়ে তামিমের ক্যাচ নিজেই ধরেন অ্যাবোট।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০০