শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : দোহাজারি-কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনসহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করতে ঢাকা থেকে আকাশ পথে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন তিনি।

এখানে তিনি ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করবেন। এর মধ্যে রয়েছে চান্দেরপাড়া এলাকায় ঝিনুকের আদলে নির্মিত আইকনিক রেলস্টেশন ও মহেশখালীর মাতারবাড়ীতে নির্মিত ১২শ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র। 

রেলস্টেশন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন। বিকালে দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী রেলস্টেশনসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে ৮৮ হাজার কোটি টাকা।

১৫ প্রকল্পের মধ্যে রয়েছে-মাতারবাড়ীর ১২শ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র, সাবমেরিন কেবলের মাধ্যমে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযুক্ত, বাঁকখালী নদীর কস্তুরাঘাটে ৫৯৫ মিটার পিসি বক্স গার্ডার ব্রিজ, কক্সবাজার সদরের খাল লাইনিং অ্যাপ্রোচ রোড ও ব্রিজ।

দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে পর্যটন রাজধানী কক্সবাজারের চিত্রও পালটে গেছে। বিশেষ করে সাগর ছোঁয়া রানওয়ে, মুক্তার রঙে ঝিনুকের মতো রেলস্টেশন, মেরিন ড্রাইভ, গভীর সমুদ্রবন্দরসহ নানারকম প্রকল্প নিয়ে কক্সবাজারে উন্নয়নের মহাযজ্ঞ চোখে পড়ার মতো। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের এই জেলায় ছোট-বড় ৭৭টি উন্নয়ন প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit