সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালে একাই ৯০০ শিক্ষার্থীকে রক্ষা করলেন শিক্ষক খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত চেয়ারম্যানের মতবিনিময়। কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে ঢাবিতে শুভেচ্ছা মিছিল এমপি ডা. সালাউদ্দিন বাবুকে মোটর চালক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ১০ মামলার কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০ এক মরদেহের একাধিক দাবিদার, মৃতদের অনেককে সনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি আরব আমিরাতের ‘বাংলাদেশ মডেলেই’ আছে নেপালের বন্যা সমস্যার সমাধান?

অতিরিক্ত সামুদ্রিক খাবারও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ইদানিং সি-ফুড বা সামুদ্রিক খাবারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। নিঃসন্দেহে এসব খাবার স্বাস্থ্যের জন্য উপকারী। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই সামুদ্রিক খবার খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে-

* অধিকাংশ সামুদ্রিক খাবারে উচ্চমাত্রার মার্কারি রয়েছে। তাই গর্ভাবস্থায় সামুদ্রিক খাবার খাওয়া মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

* যাদের রক্তে পিউরিন বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি কিংবা যারা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন, তারা সামুদ্রিক খাবার এড়িয়ে চলবেন।

* সামুদ্রিক মাছ কিংবা খাবারে প্রোটিন ও মিনারেলের পরিমাণ অনেক বেশি। যাদের কিডনির সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না।

* সামুদ্রিক খাবার বা শুকনো সামুদ্রিক মাছে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। উচ্চ রক্তচাপ বা হৃদরোগের রোগীদের অল্প পরিমাণে খেতে হবে।

* শ্রিম্প, ওয়েস্টার, ক্র‌্যাব, স্কালোপস, স্কুইড ইত্যাদি সামুদ্রিক খাবার খেলে অনেকের অ্যালার্জি দেখা দেয়। অনেক সময় তাৎক্ষণিক শ্বাসকষ্ট শুরু হতে পারে। তাই যাদের অ্যালার্জির সমস্যা আছে, তারা আগে থেকেই না জেনে নতুন কোনো সামুদ্রিক খাবার খাবেন না।

* বিশেষভাবে মনে রাখতে হবে, কাঁচা বা অর্ধসিদ্ধ করে সামুদ্রিক খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যেকোনো সামুদ্রিক খাবার অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

লেখক : ক্লিনিক্যাল ফিজিশিয়ান, ওয়াল্টার্স রোড মেডিক্যাল সেন্টার, অস্ট্রেলিয়া

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit