শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

রাজ-পরী দাম্পত্য কলহ, নেপথ্যে এক অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : দাম্পত্য কলহের কারণে বারবারই খবরের শিরোনাম হয়েছেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। গত সেপ্টেম্বর মাসে রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান পরীমনি। চলচ্চিত্র জগতে এ দম্পতিকে নিয়ে বিতর্কের শেষ নেই। 

এদিকে নায়িকা পরীর জীবন বিতর্কে জর্জরিত। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের নোটিশ পাঠানোর পর থেকে তেমনভাবে আলোচনায় নেই পরীমনি। ছেলে রাজ্যকে নিয়েই তার জগৎ। ছেলের অসুস্থতার সময় একাই সামলেছেন তিনি। 

রাজকে এক মুহূর্তের জন্যও দেখা যায়নি ছেলের পাশে। কিছু দিন আগে তিনিও অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনো হাসপাতালের বিছানায় শুয়েছিলেন ছেলেকে নিয়ে। 

এসব সামলেই কাজ করেছেন নায়িকা। একদিকে তার প্রতি দিনের ‘স্ট্রাগল’, অন্যদিকে তার জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা। যে নায়িকাকে কেন্দ্র করে পরীর সঙ্গে তার বিবাদের ঘটনা প্রথম প্রকাশ্যে আসে, তাকে নিয়েই বিশেষ ছবি পোস্ট করলেন রাজ।

বেশ অনেক মাস আগের কথা। সেই সময় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন নায়ক রাজ। তখনই রাজের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন পরী। 

নায়িকার অভিযোগ ছিল— রাজের সঙ্গে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে তার সহঅভিনেত্রী বিদ্যার। তা নিয়ে অবশ্য চুপ ছিলেন না বিদ্যাও। ১০ নভেম্বর নায়িকার জন্মদিনে বিশেষ পোস্ট করলেন রাজ।

নিজেদের বিশেষ ছবি পোস্ট করে রাজ লেখেন— জন্মদিনের বিশেষ শুভেচ্ছা বিদ্যা। তোমার আগামী দিনগুলো ভালো কাটুক। বিদ্যার সঙ্গে রাজের ছবি দেখেই আবার শুরু আলোচনা। কারণ রাজ ও পরীর প্রথম সমস্যা শুরু হয়েছিল বিদ্যাকে কেন্দ্র করেই। তবে আপাতত রাজ ও পরীর দুজনের পথই আলাদা। ছেলের দায়িত্ব একাই সামলাচ্ছেন পরী।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit