শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

সেমিফাইনালের অসম্ভব সমীকরণ যেভাবে মেলাতে চান বাবর

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : লংকানদের ভরাডুবির পর পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনালের আগেই বিদায় এখন প্রায় নিশ্চিত। যেটুকু সম্ভাবনা আছে, সেটি শুধুই কাগজ–কলম ও আনুষ্ঠানিকতার। পাকিস্তানের সমর্থক ও সাবেক ক্রিকেটাররাও দলের বিদায় নিশ্চিত ধরে নিয়েছেন। 

কিন্তু পাকিস্তান অধিনায়ক বাবর আজম এখনো ভাবছেন অসম্ভবকে সম্ভব করার কথা! এমনকি প্রায় অসম্ভব রান রেটের হিসাব মেলানোর অঙ্কও কষে রেখেছেন বাবর। শুক্রবার সংবাদ সম্মেলনে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে নিজেদের পরিকল্পনা কেমন হবে, সেটি নিয়েই কথা বলেছেন বাবর।

২০২৩ বিশ্বকাপে বর্তমানে পয়েন্ট তালিকার ৫ নম্বরে আছে পাকিস্তান। ৮ ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট এখন ৮। অন্যদিকে ৯ ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। আজ ইংল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের পয়েন্টও হবে ১০। তবে রান রেটে পাকিস্তান পিছিয়ে আছে বিশাল ব্যবধানে। যে কারণে নিউজিল্যান্ডকে টপকে সেমিতে যেতে হলে পাকিস্তানকে জিততে হবে ২৮৭ রানে। আর রান তাড়ায় লক্ষ্য ছুঁতে হবে ২.১ ওভারের মধ্যে।

অবিশ্বাস্য এই লক্ষ্য কীভাবে অর্জন করতে চান জানাতে গিয়ে বাবর বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নেট রান রেট নিয়ে আমরা পরিকল্পনা করেছি। যাই হোক, আমরা প্রথম বল থেকেই মারতে যাব না। প্রথম ১০ ওভার কীভাবে খেলব এবং তার পর আমরা কী করব, সেটি নিয়ে পরিকল্পনা করেছি। যদি ফখর ২০–৩০ ওভার টিকে যায়, আমাদের যা লক্ষ্য তা অর্জন করতে পারব।’

যেখানে সবাই পাকিস্তানের বিদায় ধরে নিয়েছে, সেখানে বাবর নিজেদের স্বপ্নকে এখনই ভাঙতে চান না। পাকিস্তানের সম্ভাব্য বিদায় নিয়ে জানতে চাইলে বাবর বলেন, ‘আমরা কেউ জানি না পরবর্তীতে কী হবে, এখনো আমাদের একটি ম্যাচ বাকি আছে।’

বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের জন্য অনেকেই দুষেছেন বাবরের অধিনায়কত্বকে। অনেকের ধারণা, অধিনায়কত্ব বাবরের ওপর বাড়তি চাপও তৈরি করেছে। যদিও বাবর তা মানতে নারাজ। ‘আমি তিন বছর ধরে পাকিস্তানের অধিনায়ক। আমি কখনই অধিনায়কত্বের চাপ অনুভব করিনি। নেতৃত্বের কোনো চাপ আমার ওপর নেই। লোকে আমার অধিনায়কত্ব নিয়ে কথা বলে। কিন্তু আমি বিশ্বকাপে গড়পড়তা মানের নিচে পারফরম্যান্স করিনি।’

বিশ্বকাপের পর নিজের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে বাবর আরও বলেন, ‘বিশ্বকাপ শেষ করে পাকিস্তান যাওয়ার পর পিসিবি আমার অধিনায়কত্ব নিয়ে আলোচনা করবে। এ মুহূর্তে আমি বাকি থাকা লিগ ম্যাচ নিয়েই ভাবছি।’

বিশ্বকাপে বাবরের মন্থর ব্যাটিং নিয়েও সমালোচনা হয়েছে অনেক। স্ট্রাইক রেট নিয়েও করা হয়েছে কটাক্ষ। যদিও বাবর সে দায় চাপিয়েছেন পরিস্থিতির ওপর, ‘পাকিস্তান ভারতে অনেক ভালোবাসা ও সমর্থন পেয়েছে। আমি কখনো নিজের ফিফটি নিয়ে ভাবিনি। অনেক মানুষ আমার সমালোচনা করে বলেছে— আমি মন্থর স্ট্রাইক রেটে ব্যাট করি। কিন্তু আমার কাছে পরিস্থিতি গুরুত্বপূর্ণ। আমি সব সময় দলের জন্য খেলেছি।’

এর পর বিশ্বকাপে পাকিস্তানের প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারা নিয়ে বাবর বলেন, ‘আপনি বোলিং কিংবা ব্যাটিংকে দোষ দিতে পারবেন না। আমরা সামগ্রিকভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছি। আমাদের নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

বাবর বলেন, ‘টিভিতে বসে পরামর্শ দেওয়া সহজ। (সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকদের উদ্দেশে) যদি কারও পরামর্শ দেওয়ার ইচ্ছে হয় তা হলে আমার নাম্বার তো আছেই।’

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit