মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥

পূন্যভূমি সিলেট শান্তি ও সম্প্রীতির নগরী -ডা. আরমান আহমদ শিপলু

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সিলেটে নানা ধর্মের মানুষ বাস করেন। মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন এখানে সুদৃঢ়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের অনেক কীর্তিমান ধর্মীয় গুরুদের আবির্ভাব হয়েছে সিলেটে। পূন্যভূমি সিলেট শান্তি ও সম্প্রীতির একটি নগরী।শুক্রবার (১০ নভেম্বর) নগরীর ১২ নম্বর ওয়ার্ডের শেখঘাটস্থ ২৫৫ শেখঘাট বাবৌযুপ’র কার্যালয়, সিলেট প্রাঙ্গণে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, মানবিক ব্যক্তিত্ব হাজী রফিকুল আলম, বিশিষ্ট সংগঠক উত্তম পুরকায়স্থ, হাফিজুল ইসলাম সুমন।এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, উপদেষ্টা সাধন কুমার চাকমা, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি অংশু মারমা, সহ-সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, বাবৌযুপ-এর একনিষ্ঠ কর্মকর্তা রমা বড়ুয়া, টুম্পা বড়ুয়া, রতœা বড়ুয়া, শেলু বড়ুয়া, সুজন বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, সুজিত বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাবৌযুপ সিলেট অঞ্চল-এর নেতৃবৃন্দ।সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহযোগিতায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আহমদ সহ সংগঠনের একনিষ্ট কর্মকর্তাদের নেতৃত্বে বিনামূল্যে ১৬তম বারের মতো ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit