শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

পটলের যে ৬ গুণ অবাক করবে আপনাকেও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পটল অনকে পুষ্টিসমৃদ্ধ একটি সবজি। কিন্তু পটলের নাম শুনলেই নাক সিঁটকোতে থাকে অনেকেই। তবে পুষ্টিবিদেরা বলছেন এটি বেশি পরিমাণে খাওয়া উচিত। কারণ বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজে ভরপুর পটল একাধিক শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারে। আসুন জেনে নেওয়া যাক পটলের উপকারিতাগুলো।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় 

কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করে পটলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার মল নির্গমনে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। হজম সংক্রান্ত সমস্যা দূর করতেও সাহায্য করে। নিয়মিত পটল খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগের ঝুঁকিও কমে।
 
বলিরেখা পড়তে দেয় না 

বয়স বাড়ার সাথে সাথে চোখে মুখে বলিরেখা দেখা দেয়। ত্বক কুঁচকে যেতে শুরু করে। পটলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ এবং সি রয়েছে। এই সব উপাদান ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে বাধা দেয়।

রক্ত পরিষ্কার করে

শরীরকে জটিল রোগ-ব্যাধি থেকে বাঁচাতে গেলে রক্ত পরিশোধন করা খুব জরুরি। পটল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। ফলে অনেক ধরনের গুরুতর রোগ থেকে শরীর সুরক্ষিত থাকে।
 
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

পটলের ভিটামিন সি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে বিভিন্ন ধরনের সংক্রমণ এবং জটিল রোগ থেকে সুরক্ষিত থাকে শরীর। বিশেষত মৌসুম বদলের সময়ে হওয়া সর্দি-কাশি, জ্বর প্রতিরোধ করতে খুব কার্যকর পটল। লিভারের সমস্যায়ও পটল বেশ উপকারী। 

হার্ট সুস্থ থাকে 

পটলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল, যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এ ছাড়া, পটল রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে এবং রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে হৃদযন্ত্র ভালো থাকে। স্ট্রোকের ঝুঁকি কমে।

ওজন নিয়ন্ত্রণে রাখে

পটলে ক্যালোরি এবং ফ্যাট খুবই কম। পটলে যে ফাইবার পাওয়া যায়, তা পাচিত হতে দীর্ঘ ক্ষণ সময় লাগে। যে কারণে দীর্ঘক্ষণ খিদে পায় না। ফলে যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের জন্য আদর্শ খাবার হতে পারে পটল।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit