মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

নবনিযুক্ত ঢাবি উপাচার্যকে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৫৫ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গত ৪নভেম্বর ২০২৩ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর থেকে সমাজের বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ এবং সুধীজন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ ০৯নভেম্বর (২০২৩) অপরাহ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের নেতৃত্বে দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। 

উল্লেখ্য, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অনুষদসমূহের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ, বিভিন্ন অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনসমূহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দেশ-বিদেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ ও অ্যালামনাইগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রো-উপাচার্যবৃন্দসহ বিশিষ্টজনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানিয়েছেন।

এসময় উষ্ণ অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit