রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকের আবারো সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

ডেস্কনিউজঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বিসিক শিল্প এলাকায় বৃহস্পতিবার দুপরের পর থেকে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তুসকা গার্মেন্টস কারখানার শ্রমিকরাও।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে কোনাবাড়ি বিসিক এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ির তুসকা কারখানা এলাকায় ফের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের একাধিক টহল টিম কাজ করছে।

কারখানা শ্রমিকদের ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও শ্রমিকরা আন্দোলনে নামেন।

সকাল ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়কে শ্রমিকরা সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করলে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। কিছু সময় পর গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় আন্দোলনরত শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে কাঠ, গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়।

দুপুরের খাবারের বিরতির পর থেকেই শ্রমিকরা আবার আন্দোলন শুরু করেন। প্রথমে কোনাবাড়ি বিসিক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এরপর মিছিল করতে করতে আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তুসকা গার্মেন্টস লিমিটেড নামের কারখানার শ্রমিকরাও রাস্তা নেমে আসেন। বিকাল ৪টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, শ্রমিকদের প্রথমে আমরা শান্ত থাকতে অনুরোধ করি। তারা আমাদের অনুরোধ উপেক্ষা করে আন্দোলনে নামেন এবং তারা নাশকতামূলক কাজ শুরু করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক বলেন, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে। এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।

কিউএনবি/বিপুল/০৯.১১.২০২৩/সন্ধ্যা ৬.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit