মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১২০ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ০৮ নভেম্বর (২০২৩)  বুধবার উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।

পরে এ উপলক্ষ্যে অধ্যাপক হাবিবুল্লাহ্ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. মুবিনা খোন্দকার সম্মাননীয় অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকা-এর জেনারেল ম্যানেজার আশ্বনি নায়ার, হোটেল দি ওয়েস্টিন ঢাকা-এর সিইও মো. শাখাওয়াত হোসেইন এবং ইউএস বাংলা’র জেনারেল ম্যানেজার মো. 

কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহবায়ক ড. সউদ আহমেদ। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, পর্যটন শিল্প দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। এই খাতের উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার এবং নতুন নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে কার্যকর ভূমিকা পালন করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার জন্য উপাচার্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit