মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবি’র ৩৭ শিক্ষার্থী পেলেন বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৭জন শিক্ষার্থী ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি-২০২৩’ লাভ করেছে।  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি গত ০৭ নভেম্বর (২০২৩ ) মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন 

আহমদ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার কল্পনা কস্তা এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মহিউদ্দীন আহমেদ ও সচিব কৃষ্ণেন্দু সাহা। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক 

আগেই এটি অনুধাবন করে ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন। বঙ্গবন্ধু নিজেও একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। এই মহান নেতা ও তাঁর পরিবারের সদস্যরা দেশের স্বাধীনতা অর্জন এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে নানাভাবে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। একইসঙ্গে তাঁরা এদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক 

অঙ্গনের বিকাশে অনন্য সাধারণ অবদানের স্বাক্ষর রেখেছেন। এই বৃত্তি শিক্ষার্থীদের দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী অর্জন এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাপ্রকাশ করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের এই বৃত্তি প্রদানের উদ্যোগকে স্বাগত জানান। দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে খেলাধুলার আওতায় এনেছে। দক্ষ, যোগ্য ও সৃজনশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এর আগে এনএসসি টাওয়ারের দ্বিতীয় তলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়ামের সম্মুখে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ম্যুরাল উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের ১হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি-২০২৩’ প্রদান করা হয়।

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit