বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

পুঠিয়ার শিবপুর হাট বাজারে বাস-ট্রাক ভাঙচুর,  আটক-২

মোঃ আমজাদ হোসেন রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৭২ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী প্রতিনিধি : জামাতের ডাকা অবরোধের সমর্থনে রাজশাহী পুঠিয়া উপজেলার শিবপুর হাট বাজারে  একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা। বুধবার দুপুরে পুঠিয়া উপজেলার শিবপুর বাজারস্থ এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় দুজনকে আটক করেছে পুঠিয়া থানা  পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- রংপুর থেকেরাজশাহী গামী আল্লাহর দান নামক  একটি বাস শিবপুর হাট বাজারস্থ এলাকায় পৌঁছলে বাসও দুইটি ট্রাকে’কে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ  শুরু করে। বাসটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রীও ট্রাক গুলোতে চালক হেলপার ছিলেন । এতে বাসের যাত্রীরা ও ট্রাকের চালক ও হেলপার  আতঙ্কিত হয়ে পড়েন, তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। এরইমধ্যে পিকেটাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এবিষয়ে পুঠিয়া থানার পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনা স্থলে যান। এসময় স্থানীয়রা বাধন ও মুকুট নামে দুই যুবককে ধরে  থানা পুলিশের হাতে তুলে দেন। পরে তাদের পুঠিয়া থানায় নিয়ে আসা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit