শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

সিইসির সঙ্গে ৩ গোয়েন্দাপ্রধানের বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্কনিউজঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন তিন গোয়েন্দা সংস্থার প্রধান। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সিইসির দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসি সূত্রে জানা যায়, আজ সকালে সিইসির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম। এরপর বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের সিইসির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘কী আলোচনা করেছেন, আমি কীভাবে জানব? সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ অন্যান্য বিষয় রয়েছে। এখন এ জাতীয় সাক্ষাৎ, আলোচনা প্রতিদিনই হতে পারে। আপনারা যেমন আমাদের কাছে প্রতিদিন তথ্য চাচ্ছেন, তথ্যগুলো দিতে গেলে আমাদেরও তথ্য সংগ্রহ করতে হবে। এজন্য আমরা সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত কথা বলি, আমরা বসব, বসতে হবে।’

এর আগে গত ৩০ অক্টোবর বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করে ইসি।

ওইদিন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন ও তাদের প্রধানরা যে বক্তব্য নির্বাচন কমিশনকে দিয়েছেন, তাতে এখন পর্যন্ত নির্বাচনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। …এবং নির্বাচনের যে ধাপগুলো রয়েছে- নির্বাচনের সময়, নির্বাচনের তফসিল ঘোষণার সময়, তফসিল ঘোষণার পর, প্রতীক বরাদ্দ থেকে নির্বাচনের তারিখ পর্যন্ত যখন যে পরিস্থিতি আসবে, তখন তারা কমিশনকে অবহিত করবেন এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন।’

কিউএনবি/বিপুল/০৭.১১.২০২৩/ রাত ৯.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit