রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

খিলক্ষেতে আকাশ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর খিলক্ষেতে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাতে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশের সহযোগিতায় আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, খিলক্ষেত বিশ্বরোড এলাকায় আকাশ পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দিয় দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাস মিরপুর ১০ নম্বর গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে আসতেই বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসের যাত্রী ও আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

কিউএনবি/বিপুল/০৬.১১.২০২৩/ রাত ১০.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit