ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীতে অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তির দাবিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের সমর্থনে রেললাইন অবরোধ করেছে গাজীপুর মহানগর দক্ষিণাঞ্চল জামায়াতে ইসলামীর নেতারা।
এ সময় বক্তারা বলেন, সারা দেশে অবরোধ চলছে, চলবে। এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের সব নেতা রাজপথে থাকবেন। যতদিন না কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহবান জানাই।
কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৩,/রাত ৮:১৪