শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি

অবরোধের দ্বিতীয় দিনেও চলছে না দূরপাল্লার বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্কনিউজঃ বিএনপি সহ সমমনা বিরোধী দলগুলোর সারা দেশে ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনেও চলছে না দূরপাল্লার বাস। গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকেও আজ দূরপাল্লার বাস ছাড়েনি। মাঝে মধ্যে দু-একটি বাস ছাড়লেও তাতে যাত্রী সংকটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে চালকদের।

মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. তারিকুল ইসলাম বলেন, যাত্রীর অভাব। সব বাস বসে আছে। যাত্রী না থাকলে শূন্য সিট নিয়ে বাস ছাড়া যাচ্ছে না। যদিও কাউটারগুলো খোলা রাখা হয়েছে। দীর্ঘ ২ ঘণ্টা পর হয়তো একটা বাস ছাড়া সম্ভব হয়।

গাবতলী টার্মিনালের সৌদিয়া পরিবহনের প্রতিনিধি খুরশেদ আলম বলেন, আজও দূরপাল্লার বাস ছাড়ছে না গাবতলী টার্মিনাল থেকে। তাদের পরিবহন সাধারণত কক্সবাজার, বান্দরবন ওইসব এলাকায় চলাচল করে। কিন্তু যাত্রীর অভাবে বাস ছাড়ছে না তারা।

গাবতলীতে ঢাকা-গোপালগঞ্জ দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টার জানান, আজও দূরপাল্লার বাস চলছে না। প্রস্তুতি আছে, তবে যাত্রী সংকট।

যানবাহন সংকটে মানুষ ভোগান্তিতে পড়েছে এমন চিত্র দেখা গেছে রায়ের বাগে।

এখানে বাসস্ট্যান্ডে কিছু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। তাজুল ইসলাম নামের একজন বলেন, সকাল থেকেই রাস্তা ফাঁকা দেখছি।

একজন ট্রাফিক পুলিশ জানান, মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে। তবে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

সিএনজিচালিত অটোরিকশাচালক আজিজুল অভিযোগ করে বলেন, ভোর থেকে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত প্রায় ৮০০ টাকা ভাড়া হয়। কিন্তু এখন ২০০-৩০০ টাকাও ভাড়া হচ্ছে না। কারণ জেলার পরিবহনগুলো তো ঢাকায় আসছে না, মানুষ কম হলে ভাড়া তো কম হবেই। মানুষের মনে উৎকণ্ঠা-আতঙ্ক রয়েছে কখন কী হয় এজন্য বের হচ্ছে না।

কিউএনবি/বিপুল/০৬.১১.২০২৩/ দুপুর ১২.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit