মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে আন্তর্জাতিক চারুকলা সম্মেলন অনুষ্ঠিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১১ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন বিভাগের উদ্যোগে  দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ০৫ নভেম্বর (২০২৩) রবিবার চারুকলা অনুষদের ওসমান জামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন।

গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারপার্সন ড. ভদ্রেশু রীটা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা-এর রেক্টর অধ্যাপক ড. নূর হিশাম ইব্রাহিম, ইন্দোনেশিয়ান কালচারাল আর্ট ইনস্টিটিউট অব বান্দুং-এর ডেপুটি রেক্টর অধ্যাপক ড. সুপ্রিয়তনা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিল্পকলার মাধ্যমে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মূল্যবোধ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের জন্য শিল্পীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, সৃজনশীল শিল্পের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিল্পীদের ভূমিকা রাখতে হবে।

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit