রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

রিজভীকে গ্রেফতার না করার কারণ জানালেন ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইচ্ছা করলেই রিজভীকে (বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী) গ্রেফতার করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। (তবে) কিছু নেতা বাইরে থাক কর্মসূচি দেওয়ার জন্য, না হলে কে কর্মসূচি দেবে?

সেতুমন্ত্রী বলেন, বিদেশিদের বলব দেখুন, বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল। বাইডেনের ভুয়া উপদেষ্টা বানিয়ে মিথ্যাচার করেছে বিএনপি। 

এ সময় কাদের জানান, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তায় যা কিছু করা দরকার সব করা হবে। যত স্তর দরকার তত স্তরের নিরাপত্তা দেওয়া হবে। 

সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া উপদেষ্টা এনে বিএনপি নাটক সাজিয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

ওবায়দুল কাদের বলেন, সোহরাওয়ার্দী (গ্রেফতার সেনা কর্মকর্তা) সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে কয়েকবার। সে অপপ্রচার ও গুজবের জনক। 

বিএনপি নিজেদের আন্দোলন নিজেরাই পণ্ড করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা দায় এড়াতে পারবে না। তাদের নির্দেশে অপকর্ম হয়েছে। আওয়াম লীগকে খাদে ফেলতে গিয়ে নিজেরাই খাদে পড়ে গেছে। 

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, সংলাপের সময় শেষ, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। গার্মেন্টস সেক্টর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit