শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। সংলাপের সময় শেষ।

সেতুমন্ত্রী বলেন, বিদেশিদের বলব দেখুন, বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল। বাইডেনের ভুয়া উপদেষ্টা বানিয়ে মিথ্যাচার করেছে বিএনপি। 

এ সময় কাদের জানান, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তায় যা কিছু করা দরকার সব করা হবে। যত স্তর দরকার তত স্তরের নিরাপত্তা দেওয়া হবে। 

সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া উপদেষ্টা এনে বিএনপি নাটক সাজিয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

ওবায়দুল কাদের বলেন, সোহরাওয়ার্দী (গ্রেফতার সেনা কর্মকর্তা) সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে কয়েকবার। সে অপপ্রচার ও গুজবের জনক। 

বিএনপি নিজেদের আন্দোলন নিজেরাই পণ্ড করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা দায় এড়াতে পারবে না। তাদের নির্দেশে অপকর্ম হয়েছে। আওয়াম লীগকে খাদে ফেলতে গিয়ে নিজেরাই খাদে পড়ে গেছে। 

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, সংলাপের সময় শেষ, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। গার্মেন্টস সেক্টর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit