শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

‘সাকিবের একার দোষ দিয়ে লাভ নেই’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। এরপর টানা ৬ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে হেরে সবার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় টাইগাররা। 

বিশ্বকাপে ৬ ম্যাচে ব্যাট হাতে স্রেফ ১৭.৩৩ গড়ে ১০৪ রান করেছেন সাকিব। তার পারফরম্যান্স নিয়ে দলের টিম ডিরেক্টর বলেন, সাকিব তো তার একশ ভাগের দশ ভাগও দিতে পারেনি, এটা সাকিবও বুঝে। এজন্যই তো সে ঢাকায় গিয়েছিল অনুশীলন করতে হয়তোবা। ও জানে যে, ও কতটা উদগ্রীব পারফর্ম করার জন্য।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, সাকিব নিজের পারফরম্যান্স না, ও চায় যে দল জিতুক। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, দল পারফর্ম করতে পারছে না, জিততে পারছে না। ২০১৯ বিশ্বকাপে যেভাবে ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, অধিনায়ক হিসেবে এবার সেভাবে পারফর্ম করতে পারছে না।

দলের বাজে পারফরম্যান্সের জন্য শুধু সাকিববে দোষ দিয়ে লাভ নেই। এমনটি জানিয়ে সুজন বলেন, শুধু সাকিবের একার দোষ দিয়ে লাভ নেই। দলে তো সাকিব একা খেলে না, আরও ১০ জন খেলোয়াড় খেলে। অধিনায়কের দায়িত্বটা একটু ভিন্ন। কিন্তু খেলোয়াড় হিসেবে তো সবার দায়িত্ব এক। সাকিব যখন ব্যাটিং করে, সাকিব তো তখন অধিনায়ক না, তখন সে একজন ব্যাটার। যখন বোলিং করে, তখন সে একজন বোলার। দিনশেষে সব ব্যাটার-বোলারকে একই দায়িত্ব নিতে হবে।

সুজন আরও বলেন, অধিনায়ক হিসেবে আপনাকে সেই সমালোচনা নিতেই হবে, এটা খুব স্বাভাবিক। আমার মনে হয়, সব সমালোচনা সাকিবের না, আমাদের সবার সমালোচনা (হওয়া উচিত)। বাংলাদেশ যখন আসে, তখন আমরা সবাই একটা দল। আমিও যেমন একটা অংশ, সেটা আমারও ব্যর্থতা। আমি মনে করি, ব্যর্থতাটা আমাদের সবার। আমরা ভালো করতে পারিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit