শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

আল্লার দর্গায় ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় ফিলিস্তিনের গাজায় নারী শিশু সাধারণ মানুষ ও মসজিদ-গীর্জার উপর ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর আল্লার দর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এলাকার হাজার হাজার মুসলিম জনতা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, আল্লার দর্গা ইদ্রিস আলী বিশ^াস ইসলামীয়া মাদ্রাসার মহতামিম মাওলানা সামসুল হক, মাওলানা রফিকুল ইসলাম,হাফেজ গিয়াস উদ্দিন, আলহাজ¦ গোলাম মোস্তাকিম লস্কর, মুফতি এফথেখারুল আলম ও মুফতি মাহফুজুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ইজরাইলি বাহিনী নিরীহ শিশু নারী সাধারণ মানুষের উপর যে বর্বর নির্যাতন করছে তা বন্ধ করতে হবে এবং তার বিচার হওয়া প্রয়োজন। জাতিসংঘের কাছে দাবি, যে সাধারণ মানুষ ধর্মীয় উপাসনালয় মসজিদ-গির্জা হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনার উপর বর্বর নির্যাতন রকেট ল্যান্সার বোমা বিস্ফোরণ হামলা যে বর্বর বর্বরতা ইসরাইল শুরু করেছে এদের বিচারের আওতায় এনে জাতীসংঘকে বিচার করতে হবে। প্রত্যেক মুসলিম দেশ তাদের পণ্য বর্জন করতে হবে।তাদের দেশের সঙ্গে কোন মুসলিম দেশের সম্পর্ক থাকবে না, নির্বিচারে শিশু ও নারী সাধারণ মানুষকে হত্যার বিচার চাই, ফিলিস্তিনে স্বাধীনতাকে কামি সংগঠন হামাস জঙ্গি সংগঠন নয়, তারা বৈধ স্বাধীনতা কামী সংগঠন বৈধতা দিতে হবে। ফিলিস্তিনিরা ইসরাইলদের কাছে যেভাবে নির্যাতিত নিজের ভূমি ছেড়ে পালিয়ে তারা জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করছে এদের সঠিক বিচার করা হোক। আমেরিকা যে দালালী করছে এটা বন্ধ করতে হবে। তা না হলে পরবর্তিতে কঠিন কর্মসূচী গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৩/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit