বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন 

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপরা।রোববার সকালে জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে হুইপরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 
এসময় তারা শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।এসময় জাতীয় সংসদের হুইপ, জি কে গউছ, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।
এসময় চীফ হুইপ বলেন, বর্তমান সংসদ হবে প্রাণবন্ত বিরোধী দলকে সকল বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। বর্তমান সরকার জনগণের সরকার, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে তাই জনগণই সবকিছু। এসময় সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit