রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

সিলেটে জাতীয় যুব দিবস পালন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, যুবরাই দেশের প্রাণ শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবদের ভূমিকা অগ্রগণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়ন সম্ভাবনার দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এই উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে যুবকদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে স্বাবলম্বি হিসেবে গড়ে তোলে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। বর্তমান সরকার যুব সমাজকে কাজে লাগাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।বিভাগীয় কমিশনার ১ নভেম্বর সোমবার বেলা ১১টায় জেলা পরিষদের হল রুমে জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক, সবজি বীজ, অনুদানের সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল।সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিসিক কাউন্সিলর তোফায়েল আহমেদ শেফুল, জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত সংগঠক নজরুল ইসলাম, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, হলিআর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক উদ্দিন আহমদ, বাংলাদেশ এক্স ক্যাডেট ফোরামের আহবায়ক সারওয়ার আলম মিতুন, সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমিন আক্তার, ফ্রি ল্যান্সার পপি আক্তার।

জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত ক্বারী ফয়ছল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটর উপ-পরিচালক রফিকুল ইসলাম শামীম। গীতা পাঠ করেন তপেশ্বর গৌর দাশ।অনুষ্ঠানে প্রশিক্ষণ সনদপত্র এবং উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক, সবজি বীজ, ফ্রি ল্যান্সারদের মধ্যে ইকুইপমেন্ট এবং সাইবিন এগ্রো ফার্মের অনুদানে ও প্রযুস’র সভাপতি মোঃ জামাল খানের সার্বিক সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ করা হয়।পরে জেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত এবং সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থা ও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার সহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় রক্তদানকারী অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, কয়ছর আহমদ কাওছার, শেখ আবরারুর রহমান তাসিনকে সনদপত্র প্রদান করা হয়।

আলোচনা শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের যুব সংগঠকরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান চৌধুরী।জাতীয় যুব দিবসের শুরুতে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসুচীর উদ্ভোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এসময় এক বর্ণাঢ্য র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মিলিত হয়।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit