শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম

গাজীপুরে গার্মেন্ট শ্রমিকদের ভাঙচুর, মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর মহানগরীর বাসন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়ার একটি পোশাক কারখানায় ভাঙচুর চালিয়েছে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা। পরে পুলিশ এসে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বের করে দিয়ে ছুটি ঘোষণা করে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবম দিনের মতো বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকার একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় মহাসড়কে অবরোধ তৈরি করে গার্মেন্টসে ভাঙচুর চালায় শ্রমিকরা। পরে পুলিশ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করলেও তারা নির্দেশনা না মেনে মহাসড়কে অবস্থান নেয়।

পরে বাসন থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা পাশেই গাজীপুর বাইপাস-মিরেরবাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। পুলিশ তাদের ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, সকাল ৯টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় ভাঙচুর চালায় এবং মহাসড়কে অবস্থান নেয়। পরে আমরা তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৩,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit