বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১২৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে একরামিয়া মাহাবুবিয়া, হাফিজুলিয়া ও আফজালুলিয়া ৩১তম ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ অক্টোবর) সকাল থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মুরিদান ও ভক্তবৃন্দ ডোমার থানা সংলগ্ন মাজার শরীফ প্রাঙ্গণে জড়ো হয়।

বাদ আছর হালকায়ে জিকিরের মধ্য দিয়ে তাফসিরুল কোরআন মাহফিলে আওলাদে রাসুল (সাঃ) গদ্দিনসির পীর সাইয়্যেদ খন্দকার এরফানুল হক সাহেবের সভাপতিত্বে জামিরবাড়ী একরামিয়া সিনিয়র মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইয়্যেদ খন্দকার একরামুল হক বাদশা হুজুরের সঞ্চালনায় কোরআন ও হাদিস থেকে বয়ান প্রেস করেন, উক্ত মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওঃ মুফতি সাইয়্যেদ খন্দকার এজাহারুল হক সাজু হুজুর, ঢাকা নবীনগর আবু হোরায়রা মাদ্রাসার মোহতামিম হযরত মাওঃ হাফেজ মুফতি আব্দুস ছালাম আজাদী, ডোমার বায়তুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওঃ আলহাজ¦ আব্দুল হামিদ হোসাইনী, সাকোয়া জামিয়াতুল নেছা ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওঃ বাবুল হোসেন বিন ফজল। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit