রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

শেখ রাসেল দিবস ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন,সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর জেলা ক্রীড়া অফিস, সিলেটের আয়োজনে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) খান চা-বাগান মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে খান চা-বাগান ফুটবল ক্লাব, জৈন্তাপুর সিলেটকে ট্রাইবেকারে ১ (৪)-১(২) ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘জারা স্পোর্টস ফুটবল একাডেমি, জৈন্তাপুর, সিলেট’। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জারা স্পোর্টস ফুটবল একাডেমি’র রমিনা মুড়া।

জেলা ক্রীড়া অফিসার সিলেট মো: নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর চেয়ারম্যান উপজেলা মো: কামাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুক আহমদ, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মো: জাহাঙ্গীর আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর লাইসেন্সপ্রাপ্ত কোচ ও রেফারি বদরুল আলম ফয়েজ, বশির আহমদ, গ্রাসরুট লেবেল কোচ রঞ্জিত বাড়ই, রেফারি রুবেল আহমদসহ ক্রীড়ানুরাগী সহস্রাধিক ফুটবলপ্রেমী।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit