বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি

পাঁচ টুকরো রুটির জন্য একজন বাবার ৬ ঘণ্টা অপেক্ষা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সরেজমিন ঘুরে সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিক বলেছেন, ‘গতকাল (সোমবার, ৩০ অক্টোবর) আমি গাজায় একজন বাবাকে দেখেছি। তিনি আমাকে জানিয়েছেন, তার পরিবারের সদস্যদের জন্য পাঁচ টুকরো রুটি নিতে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন।’

বিবিসির ওই সাংবাদিক বলেন, ‘বর্তমানে এই অঞ্চলের মানুষ শুধু একটি টেকসই সাহায্য করিডোর চান। তারা তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার ও পানি ছাড়া আর অন্যকিছুই চান না। তারা এখন বেঁচে থাকার লড়াই করছেন।’

গত ৭ অক্টোবর হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। সেদিন থেকেই অবরুদ্ধ এই উপত্যকায় পানি, বিদ্যুৎ ও জ্বলানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল সরকার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলেও তা গাজাবাসীদের জন্য অপ্রতুল।

বর্তমানে খাবার ও পানির ভয়াবহ সংকট চলছে দক্ষিণ গাজায়। ইসরাইল গাজায় পানির পাম্প চালু করার আশ্বাস দিলেও, তা চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানির অভাব রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার নাসের হাসপাতালের বাইরে জাতিসংঘের একটি বিশুদ্ধ পানির ট্যাঙ্ক আছে। প্রতিদিনই সেখানে শত শত মানুষ পানি নেয়ার জন্য বোতল হাতে লাইনে দাঁড়িয়ে থাকছেন।

টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়মিত আগ্রাসী হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলী বাহিনী। সবশেষ তথ্যানুযায়ী, গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার প্রায় অর্ধেকই শিশু। আহত হয়েছেন আরও ২০ হাজার। এছাড়া বিমান হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit