বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

রংপুরে অবরোধে যাত্রী থাকলেও দূরপাল্লার বাস বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২০৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপি’র ডাকা অবরোধের প্রথম দিনে রংপুরে যাত্রী থাকলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। এ ছাড়া অবরোধে তেমন প্রভাব পড়েনি রংপুরে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর সড়কগুলোতে অন্য দিনের মতো রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক চলাচল করেছে।

আন্তঃজেলা রুটে কিছু কিছু বাস চলাচল করেছে। তবে যাত্রী সংকটের কারণে বিকেল ৩টা পর্যন্ত কোন দূর পাল্লার বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি। যাত্রীদের নিরাপত্তায় রেলস্টেশন, ঢাকা বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মর্ডাণ মোড় এলাকায় পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। সকাল ১০টায় যাত্রী নিয়ে রংপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে কুড়িগ্রাম এক্সপ্রেস। এদিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রংপুর ঢাকা বাসস্ট্যান্ডের নাবিল কাউন্টার ম্যানেজার রাব্বি বলেন, অবরোধে খবরে ঢাকাসহ দূর পাল্লার যাত্রীরা সোমবার রাতেই রংপুর ছেড়েছেন। রাতে যাত্রীদের প্রচুর ভিড় ছিল। সকাল থেকে কাউন্টারে কোনো যাত্রী নেই। যাত্রী হলেই বাস ছাড়া হবে।

রংপুর রেলস্টেশনের নিরাপত্তা কর্মী ইসরাইল হোসেন বলেন, মঙ্গলবার সকাল থেকে রংপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টি ট্রেন ছেড়ে গেছে। সর্বশেষ ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এ স্টেশন ছেড়ে গেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তকর্তা, রেলওয়ে পুলিশ, নিরাপত্তা কর্মী ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছে এ রেলওয়ে স্টেশনটি। এখন পর্যন্ত কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত হোসেন বলেন, দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা দিতে র‌্যাব সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে। কোনো রকম বিশৃঙ্খলা যেন না ঘটে, সেজন্য র‌্যাব সদা প্রস্তুত।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit