শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ঢাবিতে বিএনপি – জামায়াতের বিরুদ্ধে মানববন্ধনে “জিন্দাবাদ” শব্দ উচ্চারণ করলেন সাবেক প্রক্টর গোলাম রব্বানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৮০ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ডক্টর একেএম গোলাম রব্বানী ‘বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ’ করতে গিয়ে বক্তব্যের শেষ পর্যায়ে “ঢাকা বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ” শব্দ উচ্চারণ করেছেন।আজ ৩১ অক্টোবর (২০২৩) মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে “দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ” এ আয়োজিত এই মানববন্ধনে তার বক্তব্যে তিনি জিন্দাবাদ শব্দ উচ্চারণ করেছেন ।

তিনি তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে বলেন,”বর্তমান যে উন্নয়ন অব্যাহত রয়েছে, সেটি এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ,ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রগতি হোক” এই বলে আমার বক্তব্য শেষ করছি।অনুষ্ঠান শেষে এই বিষয়ে অধ্যাপক ডক্টর একেএম গোলাম রব্বানী এর কাছে মতামত জানতে চাইলে তিনি বলেন, ১/ ২ ঘন্টা ধরে মানববন্ধন চলছে।রোদে হুঁশ হারিয়ে ফেলেছি। তাই এটা স্লিপ অভ ট্যাং(অসতর্ক বশত ভুল উচ্চারণ)।

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit