বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

অবরোধের প্রথম দিনে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে ছিলোনা দূরপাল্লার বাস

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চলমান আন্দোলনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যান চলাচল করতে দেখা যায়নি। তবে ব্যক্তিগত গাড়ি পিক-আপ ট্রাক চলাচল করতে দেখা গেছে। নরসিংদীর ভেলানগর, পাঁচদোনা, এবং মাধবদীতে বাস কাউন্টার গুলোও ছিলো বন্ধ। রাস্তায় সাধারণ মানুষের চলাচলের চাপ থাকলেও সেপরিমানে ছিলোনা গণপরিবহন। নরসিংদী থেকে ছেড়ে যাওয়া বাস কাউন্টারও ছিলো বন্ধ রাস্তার পাশে এবং খালি জায়গায় কাউন্টার সার্ভিস গণপরিবহন গুলো সারিবদ্ধ ভাবে পড়ে থাকতে দেখা যায়। এসব যানবাহনে ছিলোনা কোনো পরিবহন শ্রমিকরা। অবরোধের প্রথম দিনে বিএনপির কোনো নেতাকর্মীদের নরসিংদীর ঢাকা -সিলেট মহাসড়কে মিটিং মিছিল করতে দেখা যায়নি।

অপরদিকে বিএনপির ডাকা অবরোধ বিরোধী আওয়ামিলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাঁচদোনা, শেখেরচর, এবং মাধবদী বাসস্ট্যান্ডে। নরসিংদী সদর আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলী হোসেন শিশির সিআইপি এর নেতৃত্বে মাধবদী বাসস্ট্যান্ডে ছিলো শান্তি সমাবেশ। আলী হোসেন শিশির সিআইপি এর নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী নিয়ে চলে হোন্ডা মহড়া এসময় নেতাকর্মীরা অবরোধ বিরোধী মিছিল করে। নরসিংদীতে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো সতর্ক অবস্থানে পুলিশ বিজিবি এবং র‍্যাবের টহল ছিলো নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে তবে অবরোধকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit