শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তাহ পালিত

আসাদুজ্জামান আসাদ ,পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View
আসাদুজ্জামান আসাদ ,পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তাহ পালন করা হয়েছে। আজ ৩১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় পৌর মিলনায়তন থেকে এক সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের ধানহাটী মোড়ে শেষ হয়। সেখানে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তাহ উপলক্ষে ময়না আবর্জনা পরিষ্কারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী পৌর মেয়র জনাব আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন। 

এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার ২নং প্যানেল মেয়র হারান দত্ত, কাউন্সিলর মাজেদুর রহমান, মমতাজুর রহমান পারভেজ, তনজু আরা, বাবলী আরা, রেবেকা সুলতানা, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, পৌর নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, স্যানিটারী ইন্সপেক্টর মুরাদ হোসেন, পৌর কর্মচারী মো. আশরাফ পারভেজ। শেষে পৌর মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন জনসাধারণের মাঝে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধের উপায় সম্বলিত লিফলেট বিতরণ করেন।

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit