শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

‘সিটি করপোরেশন এলাকায় হলিডে মার্কেট বসানোর কাজ চলছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : সিটি করপোরেশন এলাকায় প্রতি শুক্রবার ও শনিবার হলি ডে মার্কেট বসানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি জানান, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরীক্ষামূলক ভাবে হলি ডে মার্কেট চালুর জন্য কাজ করছে। আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুটপাতে হকার ও দোকান বসানোর অনুমতি এবং বরাদ্দ প্রদান করা হয় না। বরং সিটি করপোরেশন এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রতিনিয়ত ফুটপাত হতে অবৈধ দোকানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ ও অপসারণ করে থাকেন।

একই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী জানান, গত এক দশকে ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ কর্মসূচীর আওতায় ঢাকা ওয়াসা চাহিদার তুলনায় উদ্বৃত্ত পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। ঢাকা শহরে মোট দৈনিক পানির চাহিদা ২৬০ থেকে ২৬৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে।

তিনি বলেন, ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫ থেকে ২৮০ কোটি লিটার। রাজধানী ঢাকা শহরের উত্তর সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ১৩৫ কোটি লিটার এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ১২৫ কোটি লিটার।

বর্জ্যকে সম্পদে রূপান্তর আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী তাজুল ইসলাম জানান, দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দৈনিক প্রায় ১৭ হাজার ৫৪ টন কঠিন বর্জ্য উৎপাদিত হয়। বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে এ থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আমিনবাজার ল্যান্ডফিল্ডে দেশে প্রথমবারের মতো বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসিনারেশন প্ল্যান্ট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি কোম্পানি নির্বাচন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে ৮১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জসহ অন্যান্য সিটি করপোরেশনগুলোতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও মন্ত্রী জানান।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit