শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নোয়াখালীতে বিএনপির ৩৭ নেতাকর্মি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : হরতাল পরবর্তী নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৭ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেনে, ৮৪জন গ্রেফতারের পর নতুন করে আরো ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, এর আগে, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সরকার বিরোধী আন্দোলনের সাথে জড়িত। 

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির ডাকা হরতাল চলাকালে উপজেলার নোয়াখালীর সেনবাগ উপজেলার এমপি রোডে হরতালের সমর্থকরা গাছের গুঁড়ি ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশ গাছের গুডি সরাতে গেলে বিএনপির নেতাকর্মিদের সাথে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ শটগানের গুলি ছুড়ে ও ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রোববার রাতে সড়কে ব্যারিকেড ও পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম বাদী হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫জন নেতাকর্মিকে আসামি করে থানায় একটি মামলা করেন। অপরদিকে, হরতালের আগের দিন রাতে উপজেলার সেবারহাট এলাকায় ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় চালক ওমর ফারুক বাদী হয়ে থানায় আরেকটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৫জন নেতাকর্মিকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অনেককে।

সেনবাগ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন কুমার মন্ডল বলেন, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় চালক ওমর ফারুক বাদী হয়ে  ৩৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। সড়কে ব্যারিকেড ও পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম বাদী হয়ে ৪৫জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। এর মধ্যে ওই মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুটি মামলায় অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।   নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, সরকার ২০১৮ সালে একটি একতরফা নির্বাচন করে। আবারো একটি একতরফা নির্বাচন করতে কোনো ওয়ারেন্ট,মামলা ছাড়া গণ গ্রেফতার চালাচ্ছে। বিএনপির সাধারণ সমর্থক ব্যবসায়ীদেরও গ্রেফতার করা হচ্ছে। পুলিশ যদি এ ধরনের গ্রেফতার বন্ধ না করে তাহলে পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। তিনি এ ধরনের গ্রেফতারের তীব্র নিন্দাও প্রতিবাদ জানান।       

কিউএনবি/অনিমা/৩০.১০.২০২৩/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit