রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র গাজীপুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ সংঘর্ষ চলছে।

জানা গেছে, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। প্রতিদিনই বিভিন্ন কারখানায় হামলা, সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষ ঘটছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া গার্মেন্ট এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এখনো থেমে থেকে সংঘর্ষ চলছে।

আরো জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। এ সময় হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হয়। যাত্রীদেরকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এ সংঘর্ষের কারণে অনার্স পরীক্ষার্থীদের টঙ্গী সরকারি কলেজ ও ভাওয়াল বদরে আলম কলেজ কেন্দ্রে যেতে বিলম্ব ঘটে।

বাসন কলন্বিয়া গার্মেন্টের শ্রমিক আব্দুর রাজ্জাক বলেন, সব কিছুর দাম বাড়লেও শ্রমিকদের বেতন ও জীবন মান বাড়েনি। বর্তমান বেতনে জীবন চালানো কষ্ট। তাই বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়েও আমরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পিল্প পুলিশ ও জিএমপি পুলিশের যৌথ প্রচেষ্টায় বেলা পৌনে ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দিলেও শিল্প পুলিশের কোনো সদস্য আহত হয়নি।

কিউএনবি/বিপুল/৩০.১০.২০২৩/ দুপুর ১.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit