বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম

সিলেট মোবাইল পাঠাগারের ৮৩৯তম সাহিত্য আসর সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮৩৯তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন এর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক ছড়াকার আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোবাইল পাঠাগারের জীবন সদস্য, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ছয়ফুল আলম পারুল।

মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ ও গান পরিবেশন করেন, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, কবি কামাল আহমদ, কবি সাজিদুর রহমান, শিল্পী মিলন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল।

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit