বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

লালমনিরহাটে বিএনপি কর্মীদের হামলা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : হরতালকে কেন্দ্র করে লালমনিরহাটে আওয়ামীলীগের তিন নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে যখম ও যুবলীগ এক নেতার মৃত্যুর ঘটনায় জেলা বিএনপির কার্যালয়ে ও  রেলওয়ে শ্রমিক দলের কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ আওয়ামীলীগ নেতাকর্মীরা। রোববার (২৯ অক্টোবর) সন্ধায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ শেষে বিক্ষুব্ধ আওয়ামীলীগ নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয় ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নিজস্ব কার্য়ালয়ে আগুন লাগিয়ে দিলে পুরে যায় সমস্ত আসবাব ও বিভিন্ন কাগজপত্র।

জানা যায়,  যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনের মৃত্যু ও বিএনপির সহিংসতার প্রতিবাদে বিকেলে স্থানীয় বিডিআর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জেলা আওয়ামীলীগ। এর আগে আওয়ামীলীগ নেতাকর্মীরা সেখানে সারাদিন শান্ত সমাবেশ করে। সেখানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করতে গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রথমে জেলা বিএনপি কার্যালয় সেখান থেকে মিশন মোড়ে এসে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নিজস্ব কার্য়ালয় এবং সব শেষে রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত রেলওয়ে শ্রমিক দলের কার্যালয়ে ভাংচুর ও  আগুন দেয়। এক পর্যায়ে মিশন মোড় এলাকায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় দুলুর নিজ্স্ব অফিস ‘হামার বাড়ি’তে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে উত্তেজিত নেতাকর্মীরা।

খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহর জুড়ে থমথমে অবস্থা, পাল্টা হামলার আশঙ্কা ও আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, এটি একটি ন্যাক্কার জনক ঘটনা। রাজনৈতিক মতো পার্থক্য থাকতেই পারে। তাই বলে কেউ কারো স্থাপনায় হামলা, ভাংচুর বা অগ্নি সংযোগ করতে পারে না। কোন সভ্য মানুষ এ রকম কাজ করতে পারে না। আমি এ আওয়ামীলীগের এ রকম কর্মকান্ডের তিব্র নিন্দা জানাই। এ বিষয়ে সদর থানার ওসিকে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit