রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

লালাবাজারের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে রোটারী ক্লাব অব সিলেট সিটির শিক্ষা উপকরণ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর রবিবার সকালে ইউনিয়নের শেখ ফরিদ আনছারী (র:) কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রৌশন আহমদ।

শেখ ফরিদ আনছারী (র:) কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আব্দুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এ শফি। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, সহকারী শিক্ষক মারজান আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সুরমান আহমদ।
পরে লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলে রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।

লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিপতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এ শফি, শেখ ফরিদ আনছারী (র:) কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আব্দুল আমিন, স্কুলের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মামুন কবির মিলন।

বেলা ২টায় আলহাজ্ব রইছ মিয়া স্কুল এন্ড কলেজে রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এ শফি। স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইসরাইল আলী বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আহাদ, সমাজকর্মী আব্দুল্লাহ আল ফাহেদ।

স্কুলের সহকারী শিক্ষক ও প্রজন্মের সেতু বন্ধন ভরাউট এর সেক্রেটারী আবদাল আহমদ আজাদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের শিক্ষক হাবিবুর রহমান, সাকিব আল হাসান, হাবিবে মিল্লাত, সাবিনা ইয়াসমিন, মিল্টন আচার্য্য, রুহেল আহমদ, সোমা খানম, সুলতনা বেগম, রুমা খানম, রুমা বেগম, রিমি বেগম, মিলি বেগম, খালেদ আহমদ প্রমুখ। ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit