বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

খাগড়াছড়িতে নবীন পুলিশ রিক্রুট কনস্টেবল ব্যাচের শপথ গ্রহণ অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯৮ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে পুলিশের বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে নবীন পুলিশ ৯ম রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকালে জেলা সদরের মধুপুরস্থ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মীর মোদদাছছের হোসেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ১৫৮ জন নবীন সৈনিক শপথ গ্রহণ ও কুচকাওয়াজে অংশ নেন। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে পারদর্শী টিআরসিদের পদক বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ
প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বক্তব্যে বলেন, নবীন সৈনিকদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা। রাষ্ট্রীয় অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিচার বিভাগকে সহযোগিতার মহান দায়িত্ব পালনে সজাগ থাকার নির্দেশ দেন।

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit