বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ। অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার  মাটিরাঙ্গায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে কোটি টাকার  প্রকল্প।ডিজাইন ত্রুটির কথা স্বীকার এলজিইডির। রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার পায়ের রগ কাটল যুবলীগ কর্মী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ফখরুল ইসলাম (৩০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার পায়ের রগ কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মী মাসুম ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।শনিবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের রইছ মার্কেটে এ ঘটনা ঘটে। আহত ফখরুল ইসলাম গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আফতাব আহমেদের ছেলে এবং একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। স্থানীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। 
তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শাহজাহান সাজু    রবিবার দুপুরে  এসব তথ্য  নিশ্চিত করেন।খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল স্থানীয়  রইছ মার্কেটের একটি চা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় মাসুম বাহিনীর প্রধান মাসুমের নেতৃত্বে ৫-৬ জন মুখোশ পরিহিত  অস্ত্রধারী সন্ত্রাসী  একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে এসে মার্কেটে হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুলকে গুলি করে ও কুপিয়ে জখম করে। পরে  হত্যা নিশ্চিত করতে সন্ত্রাসীরা তার পায়ের রগ কেটে দেয়। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে ফাকা গুলি ছুড়ে এবং আশপাশের কয়েকজনকেও পিটিয়ে জখম করে পালিয়ে যায়।
মেম্বার সাজু  জানান, গত ১৭ অক্টোবর (মঙ্গলবার) দিনগত রাতে মধুপুরের লেদু মেম্বার বাড়ির আমির হোসেনের  রান্নাঘরে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা। এ নিয়ে মামলা দায়েরের পর স্থানীয় মাসুম বাহিনীর সদস্য শাকিলকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে যুবলীগ কর্মী মাসুম ও ইউসুফকেও আসামি করা হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলাম ওই মামলার স্বাক্ষী হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ করেন মাসুম ও তার সন্ত্রাসী বাহিনী। তিনি আরও জানান মাসুম ও ইউছুফ বাহিনীর অত্যাচারের বেগমগঞ্জ উপজেলার গোপাল পুর ইউনিয়নবাসী অতিষ্ঠ। তারা সর্বত্র চাঁদাবাজি মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে। রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা  নিচ্ছে না। তাদের কে দ্রুত আইনেন আওতায় আনার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যুবলীগ কর্মী মাসুমের মুঠোফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। তাই অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতার পায়ের রগ কাটার বিষয়টি বিষয়টি কয়েক দিন আগে ঘটেছে বলে আমি মৌখিক ভাবে শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit