শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

নওগাঁয় রবি-গ্রীষ্মকালিন প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২৬ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুম ও গ্রীষ্মকালিন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে নওগাঁ সদর উপজেলার পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার দিয়ে উদ্বোধন করেন। নওগাঁ সদর উপজেলার ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুম গম, সরিষা, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও গ্রীষ্মকালিন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার ১৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক পাবেন- গমের বীজ ২০ কেজি, ভুট্টা দুই কেজি, সরিষা-সূর্যমুখী ও পেঁয়াজ এক কেজি করে, চিনাবাদাম ১০ কেজি, মুগ ও মসুর পাঁচ কেজি করে, খেসারী ৮ কেজি এবং ডিএপি ও এমওপি সার ১০ কেজি করে। এছাড়া গ্রীষ্মকালিন  ১৫০ জন কৃষককে প্রণোদনা হিসেবে পেঁয়াজ বীজ এক কেজি এবং ডিএপি ও এমওপি সার ২০ কেজি করে। প্রত্যেক কৃষক পলিথিন, সুতলি, বালাইনাশক এবং চারা তৈরির জন্য সহায়তা হিসেবে রকেট অ্যাপসের মাধ্যমে পাবেন ২ হাজার ৮০০ টাকা।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit